`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
উখিয়ায় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পাচারের সময় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পৃথক দুটি ঘটনায় এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে পালংখালী স্টেশন এলাকায় টমটমে করে দুই বস্তা সার নেওয়ার সময় স্থানীয় লোকজন চালকসহ টমটমটি আটক করেন। পরে চালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ১০০ কেজি সার জব্দ করা হয়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পালংখালীর চিতাখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি সেতুর পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ৭৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের পরামর্শ ও পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করা হয়।


উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার জানান, জব্দ করা সারগুলো বিধি অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সরকারি বরাদ্দের সার পাচার ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।


স্থানীয়দের ভাষ্য, কক্সবাজার সদর থেকে বাসে করে সারগুলো পালংখালী স্টেশনে আনা হয়। পরে সেখান থেকে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক