`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে বন্যার্ত ২৫০ পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
রামুতে বন্যার্ত ২৫০ পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) রামু উপজেলার ৯ নম্বর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানায়, বন্যার্তদের মধ্যে ১০০ প্যাকেট শুকনা খাবার এবং ২৫০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে রামু ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমান, কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাবেদ ইকবাল, রামু উপজেলা বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের আস্থার প্রতীক হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
২০৩০ বিশ্বকাপে স্পেনের সামনে ইতিহাস গড়ার দুই কঠিন চ্যালেঞ্জ

২০৩০ বিশ্বকাপে স্পেনের সামনে ইতিহাস গড়ার দুই কঠিন চ্যালেঞ্জ