`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দু রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আব্দু রশিদ ওরফে খুইল্যা মিয়া জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হন। তাঁর সঙ্গে থাকা শ্যালকের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো তাঁরা কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। হাতি তাড়াতে গেলে আব্দু রশিদ আক্রমণের শিকার হন। তাঁর শ্যালক পালিয়ে প্রাণে বাঁচলেও তিনি পালাতে পারেননি।


ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হন আব্দু রশিদ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে বন বিভাগের ঈদগড় রেঞ্জের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।


নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে ১১ মামলার আসামি আরিফ গ্রেফতার

কক্সবাজারে ১১ মামলার আসামি আরিফ গ্রেফতার