`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, টিকিট ফেরতে রেলের ক্ষতি প্রায় ৮৮ লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, টিকিট ফেরতে রেলের ক্ষতি প্রায় ৮৮ লাখ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিট ফেরত বাবদ বাংলাদেশ রেলওয়ের প্রায় ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।


রেলওয়ে সূত্র জানায়, জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে অগ্রিম বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিটের বিপরীতে যাত্রীদের ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দিতে হয়েছে। পাশাপাশি কয়েকদিন অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে।


চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, রেললাইন টানা তিন দিন পানির নিচে ছিল। পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও দুই দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ১২ জুলাই সীমিত গতিতে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।


বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে গেলেও অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিদর্শন শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত তদারকি জোরদার করা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ