`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে পৃথক দুই অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
টেকনাফে পৃথক দুই অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে টেকনাফ থানার নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।


অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে টেকনাফের শীলবুনিয়া পাড়ায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।


কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ