`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় বসতঘর থেকে অস্ত্র, পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
চকরিয়ায় বসতঘর থেকে অস্ত্র, পরিত্যক্ত স্থান থেকে গুলি উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় একটি বসতঘর থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক এবং পৃথক অভিযানে পরিত্যক্ত স্থান থেকে বিপুল পরিমাণ গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।


পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের কাচারীপাড়ায় মো. ফরিদুল আলমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের সানশেডে পুরোনো একটি ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।


এ ছাড়া বৃহস্পতিবার রাতে চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা বালুছিড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪১ রাউন্ড রাইফেলের গুলি ও ৪৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। একই স্থান থেকে ৪২ রাউন্ড মেশিনগানের গুলি এবং ২৪ রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে চান্দের গাড়ি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৮

টেকনাফে চান্দের গাড়ি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৮