`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
কক্সবাজারে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার থেকে চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জিয়াবুল হক (৫০)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার এবং র‌্যাব-০৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল-মোটেল জোনের ‘বাগান বাড়ি রেস্তোরাঁ’র সামনের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জিয়াবুল হককে গ্রেফতার করা সম্ভব হয়।


গ্রেফতারকৃত জিয়াবুল হক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০০৯ সালে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


র‌্যাব জানায়, সাজা ঘোষণার পর থেকেই জিয়াবুল হক আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্ত করতে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ যৌথভাবে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে তথ্যের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াবুল হক স্বীকার করেছেন যে, আইনের হাত থেকে বাঁচতে তিনি চট্টগ্রাম ছেড়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপন করে ছিলেন।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার

রামুতে র‌্যাবের অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও অস্ত্র উদ্ধার