`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে রান্নাঘর রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
কক্সবাজারে রান্নাঘর রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজার পৌরসভার বাহারছড়া বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঝাউতলা এলাকার রান্নাঘর রেস্টুরেন্টে অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ ছাড়া মূল্য তালিকায় উল্লেখ করা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় পলাশ স্টোরকে ২ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স মায়ের দোয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট

উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট