`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং
রামুতে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামুর ফতেখারকুল এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


শুক্রবার সকাল ও দুপুরে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান দুটি চালানো হয়। প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলমকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজনই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা।


তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়