`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।
ad728

কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের উনচিপ্রাং গ্রামের অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের মো. মানিক (২২)।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে রমজানের ঘের এলাকায় অবস্থান নেয় টহল দল। রাত সাড়ে ২টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে একটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী সাতটি কাটে মোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাস্থলে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...