`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান শুরু ২৯ অক্টোবর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ২৯ অক্টোবর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হবে। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শিক্ষক নিয়োগসংক্রান্ত ভার্চ্যুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।


তিনি বলেন, তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যোগদান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


মন্ত্রণালয় জানিয়েছে, যোগদানের পর তাদের পদায়ন সম্পন্ন করা হবে। এরপর পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


সভায় সিদ্ধান্ত হয়েছে, যোগদান ও পদায়নের পর নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিদ্যালয়ে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম