`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে শত কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
কক্সবাজারে শত কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দীর্ঘদিনের দাবির পর কক্সবাজারে নির্মাণ হতে যাচ্ছে বড় পরিসরের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। আনুমানিক শত কোটি টাকা ব্যয়ে শহরের আলিরজাহাল এলাকায় পৌরসভার ২ দশমিক ২ একর জমিতে প্ল্যান্টটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এখানে বর্জ্য থেকে জৈব সার ও বিদ্যুৎ উৎপাদন করা হবে।


স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে প্রকল্পের কাগজপত্র তৈরির কাজও শুরু হয়েছে।


লুৎফুর রহমান কাজল জানান, পৌরসভার সঙ্গে বৈঠকের পর আলিরজাহাল এলাকার ২ দশমিক ২ একর জমি প্ল্যান্টের জন্য দেওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। প্ল্যান্ট নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নারুল্লাহ জানান, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের প্রস্তুতি নিতে ঢাকা থেকে নির্দেশনা এসেছে। বড় পরিসরের এই প্ল্যান্টে কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেলসহ পুরো শহর ও আশপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হবে। বর্জ্য থেকে বিপুল পরিমাণ জৈব সার এবং এক মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী পরাক্রম চাকমা জানান, বর্তমানে অপ্রতুল জনবল ও সরঞ্জামের কারণে শহরের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে না। কস্তুরাঘাট এলাকায় খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে সেখানে ময়লার বড় স্তূপ তৈরি হয়েছে। রামুর চেইন্দায় ছোট একটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকলেও সেখানে মাত্র ২০টি হোটেলের বর্জ্য ব্যবস্থাপনার পরই সক্ষমতা শেষ হয়ে যায়। নতুন প্ল্যান্টটি চালু হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনার বড় সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।


শহরবাসীর অভিযোগ, বিভিন্ন এলাকায় নিয়মিত ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। সংগ্রহ করা বর্জ্যও শহরের ভেতরে জমা করায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।


কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবদুর শুক্কুর সিআইপি বলেন, বর্জ্যের কারণে পর্যটকরাও বিড়ম্বনায় পড়ছেন। কস্তুরাঘাটের ময়লা থেকে ক্ষতিকর উপাদান সাগরে গিয়ে মৎস্যসম্পদের ক্ষতি করছে। নতুন প্ল্যান্টটি বাস্তবায়ন হলে এসব সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে দুই স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, ৮ শিক্ষকের ব

টেকনাফে দুই স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, ৮ শিক্ষকের ব