`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, পরিচয় নিয়ে প্রশ্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, পরিচয় নিয়ে প্রশ্ন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ছোটপর্দার আলোচিত অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে।


ভাইরাল হওয়া ভিডিওতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটির কিছু দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। একই সঙ্গে ভিডিওটি সত্য কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ভিডিও কলে থাকা নারীর পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে ওই নারীর পরিচয় বা ভিডিওটির সত্যতা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।


সাইদুর রহমান পাভেল ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান। পরে দেশে ফিরে নাটক ও স্টেজ শোতে নিয়মিত অভিনয় শুরু করেন।


তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ‘ফিমেল ১ ও ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন পাভেল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স