`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অপুর সঙ্গে ১৮ বছর পর নতুন ইনিংসে আদনান আজাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
অপুর সঙ্গে ১৮ বছর পর নতুন ইনিংসে আদনান আজাদ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ১৮ বছর পর নতুন ইনিংস শুরু করার ঘোষণা দিয়েছেন অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের রোমান্টিক আবহের বেশ কয়েকটি ছবি প্রকাশের পর তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।


ছবি প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ অন্যদিকে, আদনান আজাদ অপুর সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর কথা জানিয়ে তাঁকে ‘প্রফেসর’ বলে সম্বোধন করেছেন। তিনি লেখেন, ১৮ বছর আগে অপুর হাত ধরে তাঁর নায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও তাঁর সঙ্গে নতুন ইনিংস শুরু হলো।


জানা গেছে, নতুন একটি সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সেই সম্ভাবনাকে সামনে রেখেই তাদের ফটোশুট করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস জানান, কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন। তবে আদনানের সঙ্গে করা ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া পেয়েছেন।


১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের।


অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়। পরে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তাঁরা। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে, আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি। দীর্ঘ বিরতির পর এই জুটির নতুন করে একসঙ্গে কাজ করার সম্ভাবনা ঘিরে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত

কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিক নিহত