`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মরিয়মের শেষ চিঠিতে সম্পর্কের টানাপোড়েন ও বিশ্বাসভঙ্গের কথা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
মরিয়মের শেষ চিঠিতে সম্পর্কের টানাপোড়েন ও বিশ্বাসভঙ্গের কথা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠিতে স্বামীর সঙ্গে সম্পর্কের নানা টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের কথা উঠে এসেছে।


চিঠিগুলোতে মরিয়ম নিজেকে প্রতারিত ও ব্যবহৃত হওয়ার অনুভূতির কথা লিখেছেন। কোথাও তিনি নিজেকে দাবার গুটি হিসেবে উল্লেখ করেছেন। একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি’, ‘আমি হেরেছি—তুমি জিতেছো’।


অন্য একটি চিঠিতে মরিয়ম লিখেছেন, তিনি অতিরিক্ত বিশ্বাস নিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে এসে দেখেছেন, যাকে বিশ্বাস করেছিলেন তিনিই ছিলেন তার বিপক্ষ দলের সেনাপতি।


আরেকটি পাতায় তিনি সম্পর্ক ভাগ করে নেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন। সেখানে লেখা হয়েছে, ভালোবাসা কখনো ভাগ করে নেওয়ার বিষয় নয়; ভালোবাসা সম্পূর্ণ না হলে তা অপূর্ণ।


চিঠির আরেক অংশে বন্ধুত্বের নামে তাকে একটি খেলায় যুক্ত করার কথা উল্লেখ করে মরিয়ম লিখেছেন, তিনি সরল মনে বিশ্বাস করেছিলেন। পরে বুঝতে পারেন, সেই খেলায় তিনিই ছিলেন দাবার একটি গুটি।


জাতীয় সংসদের প্যাডে লেখা একটি চিঠিতেও বিশ্বাস করে প্রতারিত হওয়ার কষ্ট ও ক্ষোভের কথা উঠে এসেছে। সেখানে নিজের পরাজয় মেনে নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে দৃঢ়তার কথাও লিখেছেন তিনি।


রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে তার হাতে লেখা কয়েকটি চিঠি উদ্ধার করা হয়। চিঠিগুলোর বিষয়বস্তু নিয়ে তদন্ত সংশ্লিষ্টরা পর্যালোচনা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে ইয়াবা সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জন আটক

কক্সবাজারে ইয়াবা সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জন আটক