`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিখোঁজ সানম নরসিংদীর বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও নরসিংদী থেকে আসা একদল পর্যটক সীতাপাহাড় ট্র্যাকিং শেষে নদীর পাড়ে হাত-মুখ ধুতে ও গোসল করতে নামেন। এ সময় তীব্র স্রোতের টানে সানম মুহূর্তের মধ্যে গভীর পানিতে তলিয়ে যান।


খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে জোয়ার ও তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাইক্ষ্যংছড়িতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে বিজিবি

নাইক্ষ্যংছড়িতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে বিজিবি