`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয়, দাবি মিয়ানমারের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয়, দাবি মিয়ানমারের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য সঠিক নয় বলে দাবি করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটি বলেছে, ২০১৭ সালের সংকটের আগে রাখাইনের বুথিডঙ, মংডু ও রাথেডঙ এলাকায় ৭ লাখ ৪০ হাজারের বেশি ‘বাঙালি’ বসবাস করতেন। তাদের মধ্যে দুই লাখের বেশি মিয়ানমারে থেকে যান এবং ৫ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশে চলে যান বলে দাবি করেছে তারা।


মিয়ানমার আরও জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে পাওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে দেশটি। একই তালিকায় ৪ হাজার ২৪১ জনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে মিয়ানমার।


দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই করা রাখাইনের সাবেক বাসিন্দাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তারা। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হওয়ার পর প্রত্যাবাসন শুরু করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


এদিকে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম মিয়ানমারের এমন বক্তব্যকে কূটকৌশল হিসেবে দেখছেন। তাঁর মতে, অতীতেও রোহিঙ্গাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে মিয়ানমার এমন কৌশল নিয়েছে, যার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এগোয়নি।


তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বসবাসের রাখাইনের অঞ্চল বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রোহিঙ্গাদের কোনো পক্ষের মুখোমুখি করা হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক নজর রাখা প্রয়োজন।


২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী সংকট অব্যাহত রয়েছে। সম্প্রতি মিয়ানমার তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতির কথা জানালেও, তাদের সাম্প্রতিক বিবৃতিতে প্রত্যাবাসনের ক্ষেত্রে ‘যাচাই করা’ ব্যক্তিদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লঘুচাপের প্রভাবে কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংক

লঘুচাপের প্রভাবে কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংক