`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত ৫ অঞ্চলে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ কারণে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ পূর্বাভাসের তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ