`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৈকতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞাকে স্বাগত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
সৈকতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞাকে স্বাগত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশবিষয়ক মানবাধিকার রক্ষাসংক্রান্ত স্পেশাল র‍্যাপোর্টিয়ার অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। সমুদ্র ও সৈকত রক্ষায় রাষ্ট্রকে সহায়তা করার জন্য হাইকোর্টকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।


সম্প্রতি নিজের লিংকডইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষায় হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন। আদালত সেখানে সড়ক নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) সড়কটি নির্মাণ করা হচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত হিসেবে পরিচিত।


তিনি বলেন, এ ধরনের যেকোনো অবকাঠামো নির্মাণের আগে এর পরিবেশগত, সামাজিক ও মানবাধিকারগত প্রভাবের সামগ্রিক, সমন্বিত, স্বাধীন ও যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি জলবায়ুর ওপর এর প্রভাবও মূল্যায়ন করা রাষ্ট্রগুলোর দায়িত্ব। এ বিষয়ে তিনি তাঁর বিভিন্ন প্রতিবেদনেও গুরুত্ব দিয়েছেন।


সড়ক নির্মাণের বিরুদ্ধে আইনি লড়াই করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের এই বিশেষ র‍্যাপোর্টিয়ার। তাঁর মতে, স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ন্যায়বিচারের সুযোগ থাকা।


এর আগে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২ সেপ্টেম্বর কক্সবাজারের ইসিএভুক্ত সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধে আট সপ্তাহের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।


রুলে কক্সবাজার পৌরসভার ওই সড়ক নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত ‘নো ডেভেলপমেন্ট জোনে’ কক্সবাজার পৌরসভার ১ দশমিক ৬ কিলোমিটার সড়ক নির্মাণের বিরুদ্ধে রিটটি দায়ের করে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ