`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুক-মেসেঞ্জার, স্বস্তিতে ব্যবহারকারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
দুই ঘণ্টা পর সচল হলো ফেসবুক-মেসেঞ্জার, স্বস্তিতে ব্যবহারকারীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই ঘণ্টা সেবাবিঘ্নের পর আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার।


রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন। বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটের পর সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।


ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ফেসবুকের ওয়েব সংস্করণে নিউজফিড লোড হচ্ছিল না, নতুন পোস্ট দেখা যাচ্ছিল না এবং মেসেঞ্জারে বার্তা পাঠাতে সমস্যা হচ্ছিল। অনেকের ক্ষেত্রে বার্তা দীর্ঘ সময় ‘Sending’ অবস্থায় আটকে ছিল। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে কম সমস্যা দেখা গেছে।


বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক ও মেসেঞ্জারের মতো বড় ডিজিটাল প্ল্যাটফর্মে সাময়িক সেবাবিঘ্ন শুধু ব্যক্তিগত যোগাযোগেই নয়, অনলাইন ব্যবসা, সংবাদমাধ্যম, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং কার্যক্রমেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে।


অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্যে দেখা যায়, বাংলাদেশ ছাড়াও রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, কানাডা, ডেনমার্ক ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার অভিযোগ করেছেন।


তবে সেবাবিঘ্নের কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা স্বাভাবিকভাবে চালু রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত