`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে তৃতীয় পক্ষের এআই এজেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে তৃতীয় পক্ষের এআই এজেন্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য তৃতীয় পক্ষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট ব্যবহারের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে মেটা।


নতুন সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই বিভিন্ন এআই এজেন্ট ব্যবহার করা যাবে। এসব এজেন্টের মাধ্যমে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার পাশাপাশি কাজের তালিকা, বার্তার খসড়া ও প্রতিদিনের কাজের পরিকল্পনা তৈরি করা সম্ভব হবে।


প্রতিটি এআই এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবি নির্ধারণ করা যাবে। এজেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে হোয়াটসঅ্যাপ এপিআই কি দেবে, যার মাধ্যমে এজেন্টকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সেবার সঙ্গে যুক্ত করা যাবে।


তবে তৃতীয় পক্ষের এসব এআই এজেন্টের সঙ্গে হওয়া কথোপকথন সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে না। ফলে এজেন্টের সঙ্গে শেয়ার করা তথ্য ব্যক্তিগত চ্যাটের সমান নিরাপত্তা পাবে না।


নতুন সুবিধা চালু হলে একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি এআই এজেন্ট ব্যবহার করতে পারবেন। তবে এজেন্টগুলো পুরো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পাবে না। ব্যবহারকারী সরাসরি যেসব বার্তা বা কনটেন্ট এজেন্টের সঙ্গে শেয়ার করবেন, শুধু সেগুলোই তারা পড়তে পারবে। ব্যক্তিগত চ্যাট, পরিচিতদের ফোন নম্বর, ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইলেও এজেন্টগুলোর প্রবেশাধিকার থাকবে না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফ

সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফ