নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোনো ই-রিকশা চলতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিকশা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশার মালিক হতে পারবেন। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় চালানো যাবে না।
নীতিমালায় একটি ই-রিকশায় সর্বোচ্চ চারজন যাত্রী পরিবহনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত একটি ই-রিকশা ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
নতুন বিধিমালা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।
BanglaDock