`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছুটি ঘোষণা করা হয়।


এর আগে, গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।


এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত মঙ্গলবার, ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত। ছুটি শেষে ২৫ অক্টোবর রোববার থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৭