`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, রাতে কমতে পারে তাপমাত্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, রাতে কমতে পারে তাপমাত্রা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া ২৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


এ সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ রোদোজ্জ্বল থাকলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য আপাতত কোনো সতর্কবার্তা বা সতর্কসংকেত দেওয়া হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ