`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে—১ হাজার ১৮০ জন। দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন এবং যশোর বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস করেছে।


এ ছাড়া ঢাকা বোর্ডে ৩৩৭ জন, রাজশাহী বোর্ডে ১১১ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ৭৯ জন এবং সিলেটে ১৮৬ জন ফেল থেকে পাস করেছে। মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে।


পুনঃনিরীক্ষণের পর মোট নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল।


পুনঃনিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সব শিক্ষা বোর্ডের ফল একসঙ্গে দেখতে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এছাড়া আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাগর উত্তাল হলেই বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য সংকটে দ্বীপবা

সাগর উত্তাল হলেই বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য সংকটে দ্বীপবা