`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গ্যাস সংকট ও ব্যাংক খাতের দায় পূর্ববর্তী সরকারের, বললেন মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
গ্যাস সংকট ও ব্যাংক খাতের দায় পূর্ববর্তী সরকারের, বললেন মির্জা ফখরুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গ্যাস সংকট ও ব্যাংক খাতের দুরবস্থার জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার এসব সমস্যার সমাধান ও উন্নয়নে কাজ করছে।


শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, গ্যাসের সংকট বর্তমান সরকার সৃষ্টি করেনি। এটি পূর্ববর্তী সরকারের সময় তৈরি হয়েছে। একইভাবে দেশের ব্যাংকগুলোও ধ্বংস করে যাওয়া হয়েছে। বর্তমান সরকার এসব খাত পুনর্গঠনে কাজ করছে।


তিনি বলেন, পাশ্চাত্যের অনেক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে তিন থেকে চারশ বছর সময় লেগেছে। অথচ সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসও হয়নি, এর মধ্যেই অনেকে সরকারকে ব্যর্থ বলছেন, যা চরম অসহিষ্ণুতার পরিচয়।


মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র টেকসই হতে পারে। তিনি অভিযোগ করেন, অনেক টেলিভিশনে ওয়েজবোর্ড নেই এবং কোনো পূর্বঘোষণা ছাড়াই কর্মী ছাঁটাই করা হচ্ছে। এসবের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদও দেখা যায় না। তাই গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, করপোরেট ব্যবসার সঙ্গে সাংবাদিকতা পেশাকে এক করে দেখা উচিত নয়। তিনি বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ের পর নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে এবং সরকার দ্রুত একটি টেকসই গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে গণশুনানি চলাকালে ইউপি কার্যালয়ে হামলা, আহত ৫

টেকনাফে গণশুনানি চলাকালে ইউপি কার্যালয়ে হামলা, আহত ৫