`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ উর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
গুম ও বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না সরকার: ডা. জাহেদ উর রহমান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনলাইনে অপতথ্য, গুজব ও সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।


তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব, ভুয়া ভিডিও এবং বিশেষ করে নারীদের লক্ষ্য করে সাইবার বুলিং রোধে আইনজীবীদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। এ প্যানেল ক্ষতিগ্রস্ত নাগরিকদের আইনি সহায়তা প্রদান করবে।


প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালুর কথাও জানান তিনি। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।


মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি সরকার স্বীকার করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।


এ ছাড়া যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে সরিয়ে নতুন স্থানে পুনর্নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড পতন, সুযোগ থাকবে যতদিন

বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড পতন, সুযোগ থাকবে যতদিন