`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শনিবার আবুধাবিতে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানে অলআউট হয় তাওহীদ হৃদয়ের দল। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৪৬ এবং সাইফ হাসান ২৬ রান করেন।


টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৪ রানেই তিন উইকেট হারায় দলটি। তবে ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।


আরভিন ১০৬ বলে ৯৩ রান করেন। অন্যদিকে টেলরের ব্যাট থেকে আসে ১০১ বলে ৮১ রান। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন টেলর। বাংলাদেশের হয়ে তাসকিন তিনটি এবং শরিফুল ইসলাম ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। রিশাদ হোসেনের শিকার একটি উইকেট।


জবাবে শুরুটা ভালো করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য ১৭ বলে ৯ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর তিন বলের ব্যবধানে তানজিদ ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে বিপর্যয়ে পড়ে দল।


তানজিদ ৩৮ বলে ৪৬ রান করেন। শান্ত করেন ৮ বলে ৪ রান। এরপর তাওহীদ হৃদয় ১৩, মোসাদ্দেক হোসেন ১১, নুরুল হাসান সোহান ৫ এবং শরিফুল ইসলাম কোনো রান না করেই ফেরেন। সাইফ হাসান ৩৭ বলে ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।


শেষ দিকে রিশাদ হোসেন ৩৩ বলে ২৩ রান করেন। তবে সিকান্দার রাজার বলে তার বিদায়ের পর বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৭২ রানে গুটিয়ে গিয়ে ৯৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


চোটের কারণে এ ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান