কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে চারজন, বিভিন্ন ধর্তব্য অপরাধে সাতজন এবং আদালতের পরোয়ানাভুক্ত পাঁচজন রয়েছেন।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন নুরুল আমিন লালু (৩০), মোহাম্মদ হারুন রানা (৩৬), মো. সুলতান (২২) ও মো. চাঁদ মিয়া (২৫)। বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার সাতজন হলেন মো. হেলাল হোসেন (২১), মিজান (২১), নুরুল আবছার (২৩), আরাফাত হোসেন সানি (২৩), হাসিবুল হাসান ওরফে মনু (৪০), মো. রিফাত (২০) ও জাহাঙ্গীর আলম (২০)।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. রিফাতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের তিনটি মামলা বা অভিযোগের নথি রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি মামলায় দণ্ডবিধির ৩৯২ ধারায় ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রামু থানায় ২০২৬ সালের একটি মামলার তথ্য রয়েছে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন জাহেদুল ইসলাম ওরফে মানিক, হাবিবুল্লাহ ওরফে সুন্দর আলা (২২), মোছা. ইয়াসমিন, নুর আহাম্মদ ওরফে রুন্টু এবং মো. আশেক।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock