`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ফ্ল্যাটে অভিযান, ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
কক্সবাজারে ফ্ল্যাটে অভিযান, ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে ফ্ল্যাটে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নিউ সার্কিট হাউস রোডে পুলিশ সুপারের কার্যালয় মোড়সংলগ্ন কোরাল রীফ পূর্বিতা সুলতান ভিলার নবম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার স্পেশাল মোবাইল টিম অভিযান চালিয়ে আরমান রয়াতী ওরফে আরমান বয়াতী (২৭), মো. শামীম (৩০) ও মো. রাকিবকে (২৫) আটক করে। পরে ফ্ল্যাটের শয়নকক্ষের দেয়াল কেবিনেটের ভেতরে রাখা দুটি কালো ট্রাভেল ব্যাগ থেকে খাকি রঙের টেপে মোড়ানো ৩০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে নীল পলিজিপার ব্যাগে মোট ৩ লাখ পিস ইয়াবা ছিল।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকায় অবস্থানরত মো. রাহাদ হোসেন (২৬) নামে এক ব্যক্তির তথ্য দিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদক ঢাকায় পাঠানোর পরিকল্পনার বিষয়ে পাওয়া তথ্য তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

টেকনাফে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু