`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গাড়ির যন্ত্রাংশের ঘোষণায় কনটেইনারে মিলল বিএমডব্লিউ ও ৫ হাফ-কাট ট্রাক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
গাড়ির যন্ত্রাংশের ঘোষণায় কনটেইনারে মিলল বিএমডব্লিউ ও ৫ হাফ-কাট ট্রাক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে আনা একটি কনটেইনারে মিলেছে সম্পূর্ণ সিকেডি অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক। কাস্টমস নথিতে ঘোষিত পণ্যের সঙ্গে কনটেইনারে পাওয়া পণ্যের বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চট্টগ্রামের হালিশহরের আমদানিকারক প্রতিষ্ঠান এম/এস আয়াজ অটো ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাতের আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি থেকে কনটেইনারটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল আমিন (সিঅ্যান্ডএফ) প্রাইভেট লিমিটেড।


কাস্টমস নথিতে ডিফারেনশিয়াল, পাওয়ার স্টিয়ারিংসহ বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ থাকার কথা উল্লেখ করা হলেও পরীক্ষায় পাওয়া যায় ২০০৯ মডেলের দুই আসনের বিএমডব্লিউ এস-ড্রাইভ ২৩আই স্পোর্টস বা রেসিং কার। গাড়িটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি।


একই চালানে পাওয়া গেছে ২০১৬ সালের প্রায় ৩ হাজার সিসি ক্ষমতার বিএমডব্লিউ ৭৪০আই মডেলের একটি প্রিমিয়াম সেডানের সামনের অর্ধাংশ বা ফ্রন্ট হাফ-কাট। পাশাপাশি ইসুজু ব্র্যান্ডের পাঁচটি হাফ-কাট ট্রাকও পাওয়া যায়। ট্রাকগুলোর কেবিনের ভেতরেও কৌশলে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ।


কাস্টমস গোয়েন্দাদের ধারণা, গাড়ির বিভিন্ন অংশ আলাদা করে একাধিক চালানে আমদানি করে পরে দেশে পুনঃসংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরির একটি চক্র থাকতে পারে। এভাবে প্রকৃত পণ্য ও মূল্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


কনটেইনারে পাওয়া পণ্যগুলোর পূর্ণাঙ্গ হিসাব তৈরির পাশাপাশি গাড়ি ও যন্ত্রাংশের ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পণ্যের প্রকৃত শুল্ক মূল্য নির্ধারণের কাজ চলছে।


কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমস আইন ২০২৩ ও আমদানি নীতি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএমডব্লিউ গাড়িটির বাকি অংশের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে এবং এ ধরনের মিথ্যা ঘোষণার চালান ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিকসহ ৪ জনের নামে মামলা, গ্রেপ্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিকসহ ৪ জনের নামে মামলা, গ্রেপ্ত