`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সম্রাট গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সম্রাট গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইব্রাহিম বিন কাশেম প্রকাশ সম্রাট (২৩) নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।


পুলিশ জানায়, শহর এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সম্রাট কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাটা রোড ও পানবাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর থানায় ২০২৫ সালের ৫ জানুয়ারি দায়ের করা মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রয়েছে। এ ছাড়া টেকনাফ থানায় ২০২২ সালের ১৯ জুন দায়ের করা মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা রয়েছে।


গ্রেপ্তারের পর তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে বন্যাকবলিত পরিবারের পাশে হামীম মফিজ ফাউন্ডেশন

কক্সবাজারে বন্যাকবলিত পরিবারের পাশে হামীম মফিজ ফাউন্ডেশন