`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা নারীসহ ১৫ জন উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আনা নারীসহ ১৫ জন উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন নারী-পুরুষকে একটি স্থানে জড়ো করে রাখার তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করা হয়।


প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নরসিংদীর বাসিন্দা রয়েছেন।


পুলিশের ভাষ্য, টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে। উদ্ধার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাঠানোর জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী