`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নদীতে ফেলে দেওয়া একটি বস্তা থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।


শনিবার (২৯ আগস্ট) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ অভিযানে এসব মাদক ও মাদক কাররারিকে আটক করা হয় ।


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মায়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


বিকেল সাড়ে ৪টার দিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় কয়েকজনকে দ্রুতগতিতে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির নৌ-টহল দল। সন্দেহজনক গতিবিধির কারণে নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও পাচারকারীরা তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


বিজিবির সদস্যরা নৌকাটিকে ধাওয়া করলে একপর্যায়ে পাচারকারীরা নৌকায় থাকা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়।


আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাবরাং ও শাহপরীরদ্বীপ বিওপির সদস্যরা নাফ নদীতে ব্যাপক তল্লাশি চালান। পরে শাহপরীরদ্বীপ সংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে বস্তাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তল্লাশি করে বস্তার ভেতর থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


আটকরা হলেন টেকনাফ উপজেলার কুলালপাড়ার মো. জামাল হোসেন (৩৮), সাবরাংয়ের নোয়াপাড়ার মো. এমরান (২৫) ও মো. ইসমাইল (২৪)।


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নৌ-টহল জোরদার করে মাদক পাচারকারীদের অপচেষ্টা প্রতিহত করা হবে।


আটক তিন আসামি এবং জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি