`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টানা বর্ষণ ও আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড নাজিরারটেক শুটকি পল্লী, ক্ষতি কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
টানা বর্ষণ ও আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড নাজিরারটেক শুটকি পল্লী, ক্ষতি কোটি টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের নাজিরারটেক শুটকি পল্লীতে টানা বর্ষণের পর আকস্মিক ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে কয়েক মিনিটের তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শুটকি পল্লীর বিভিন্ন অংশ। মাচায় শুকাতে দেওয়া বিপুল পরিমাণ শুটকি মাছ বাতাসে উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে শুটকি শুকানোর মাচা, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা।


ব্যবসায়ীদের দাবি, নষ্ট ও উড়ে যাওয়া শুটকি মাছ এবং অবকাঠামোর ক্ষতি মিলিয়ে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


মঙ্গলবার সকালে নাজিরারটেক শুটকি পল্লীতে অন্যান্য দিনের মতোই চলছিল মাছ শুকানোর কাজ। মাচাজুড়ে সাজানো ছিল চুরিমাছ, লইট্টা, লাক্ষাসহ বিভিন্ন প্রজাতির মাছ। এর মধ্যেই হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হয় তীব্র ঝড়ো বাতাস।


কয়েক মিনিটের মধ্যেই ঝড়ের তাণ্ডবে পাল্টে যায় পুরো দৃশ্যপট। মাচায় শুকাতে দেওয়া শুটকি মাছ বাতাসে উড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে অনেক মাচা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘর ও অন্যান্য স্থাপনা।


ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে এমনিতেই শুটকি উৎপাদন ও শুকানোর কাজে বড় ধরনের সমস্যা হচ্ছে। রোদ না থাকায় মাছ শুকাতে সময় বেশি লাগছে। এর মধ্যে আকস্মিক ঝড় নতুন করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে তাদের।


প্রাথমিক হিসাবে, বিপুল পরিমাণ শুটকি মাছ নষ্ট ও উড়ে যাওয়ার পাশাপাশি মাচা, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি ব্যবসায়ীদের।


নাজিরারটেক দেশের অন্যতম বড় শুটকি উৎপাদন ও বিপণনকেন্দ্র। চুরিমাছ, লইট্টা, লাক্ষাসহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে প্রক্রিয়াজাত করে শুটকি তৈরি করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি এখানকার শুটকি বিদেশেও রপ্তানি হচ্ছে।


এই শিল্পের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত হাজারো মানুষের জীবিকা। ফলে প্রাকৃতিক দুর্যোগে শুটকি পল্লীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে এর প্রভাব পড়ে জেলে, ব্যবসায়ী, শ্রমিক, পরিবহনকর্মীসহ সংশ্লিষ্টদের ওপর।


ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে কক্সবাজার জেলা মৎস্য বিভাগ। ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।


ব্যবসায়ীদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি কমাতে শুটকি শুকানোর মাচা ও অন্যান্য স্থাপনা টেকসইভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ