`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার বড়বাজারে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ব্যবসায়ীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
কক্সবাজার বড়বাজারে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘটে ব্যবসায়ীরা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের বড়বাজারে মালামাল ওঠানামাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে একদল লোকের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) থেকে এ কর্মসূচি শুরু হয়।


ব্যবসায়ীদের অভিযোগ, সকালে বড়বাজারের একটি দোকানের সামনে ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় একদল লোক শ্রমিকদের কাজে বাধা দেয় এবং তাদের মারধর করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে আসাদ নামে এক ব্যক্তি প্রাইভেটকার নিয়ে বাজারে প্রবেশ করে ট্রাক সরিয়ে নিতে বলেন। তবে সে সময় মালামাল নামানোর কাজ চলমান থাকায় ট্রাক তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন।


ঘটনার পর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যবসায়ী নেতারা নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর ফলে শহরের অন্যতম প্রধান এ বাজারে ব্যবসা-বাণিজ্য ও কেনাবেচা কার্যত বন্ধ রয়েছে।


ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বড়বাজারে বিপুল মানুষের সমাগম হয়। এ ধরনের হামলার ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশে ফের তীব্র গ্যাস সংকট, এলএনজি কার্গো নেই

দেশে ফের তীব্র গ্যাস সংকট, এলএনজি কার্গো নেই