`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।


মঙ্গলবার (২৮ জুলাই) র‍্যাব-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বোদির জেটিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মাদ হোসেন (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মোহাম্মাদ হোসেন টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।


র‍্যাব জানায়, ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।


গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাসায় ধীরগতির ওয়াই-ফাইয়ের সমাধান জেনে নিন

বাসায় ধীরগতির ওয়াই-ফাইয়ের সমাধান জেনে নিন