`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানাধীন কোর্টবাজার স্টেশন সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আব্দুর রহমান (২৩) উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।


র‌্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, একজন মাদক কারবারি ইজিবাইকে করে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল কোর্টবাজার স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।


এ সময় সন্দেহভাজন ইজিবাইক চালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ঘিরে ফেলে ইজিবাইকসহ আটক করে।


পরে সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইকটি তল্লাশি করা হয়। এ সময় দুটি কালো প্লাস্টিকের প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে ইয়াবা ছিল বলে জানিয়েছে র‌্যাব।


এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং যোগাযোগে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন কৌশলে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


উদ্ধার করা ইয়াবা, জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড