`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পাহাড় রক্ষায় অভিযান, উখিয়ায় বালুভর্তি দুই ডাম্পার জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
পাহাড় রক্ষায় অভিযান, উখিয়ায় বালুভর্তি দুই ডাম্পার জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ডাম্পার দুটি উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়েছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ঘোনারপাড়া এলাকা থেকে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে। বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার আদালতে গোলাগুলি ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার আদালতে গোলাগুলি ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার