`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়ান এয়ারলাইন্স

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালাতে পারে হিমালয়ান এয়ারলাইন্স ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পর সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স। এতে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


মন্ত্রী জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে নেপালের হিমালয়ান এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সাক্ষাতে ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করে নেপালের পক্ষ। পাশাপাশি দুই দেশের মধ্যে পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চকরিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চকরিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার