`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না: রাশমিকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না: রাশমিকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিয়ের পর প্রথমবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তাদের আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা জুটির মিষ্টি খুনসুটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।


সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।”


রাশমিকার পোস্টের জবাবে বিজয় লেখেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন এবং জয়াম্মাকে মিস করবেন। তবে রাশমিকাকে সারা জীবনের জন্য পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


‘রানাবালি’ সিনেমায় বিজয় নাম-ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে।


সিনেমাটির গল্পের পটভূমি ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। এতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক বিদ্রোহী যোদ্ধার লড়াই ও নিজের অঞ্চল ও মানুষকে রক্ষার কাহিনি তুলে ধরা হয়েছে।


সিনেমায় ব্রিটিশ কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। ‘রানাবালি’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক

এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক