`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ শুরু করেছে সরকার। কর্মসূচিটি গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কার্যকর হয়েছে।


খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল—এই ছয় মাস উপকারভোগীরা ভর্তুকিমূল্যে চাল পাবেন।


কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বা ফোর্টিফায়েড রাইস বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর কাছে সাধারণ চাল সরবরাহ করা হচ্ছে।


সরকার জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।


একই সঙ্গে সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রিও অব্যাহত রয়েছে।


খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য মজুদ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।


মন্ত্রণালয় জানিয়েছে, সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকরভাবে সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে

জয় আছে ৭-০ গোলেও, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস কে