আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থা চালু হচ্ছে। মহাসড়ক পর্যায়ে এটিই দেশের প্রথম এ ধরনের উদ্যোগ।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এআই ক্যামেরা স্থাপন ও প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন আইন লঙ্ঘন ক্যামেরায় শনাক্ত হবে।
আইন ভঙ্গকারী গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। এরপর নির্ধারিত পদ্ধতিতে বিকাশ, নগদসহ অনুমোদিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে ট্রাফিক আইন লঙ্ঘন দ্রুত শনাক্ত, তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
BanglaDock