`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাজপথ থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাজপথ থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি।


বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।


নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ৩৪৩টি। অব্যবহৃত ছিল ছয়টি ব্যালট।


ফল ঘোষণার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও তাঁকে অভিনন্দন জানান।


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজপথের রাজনীতি থেকে বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল। গত ১৩ আগস্ট বিএনপি রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এরপরই তিনি দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ান।


রাজনীতি থেকে বিদায়ের আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মির্জা ফখরুল নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেন। এর আগে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময়ও তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নেতাকর্মীদের কাছে দোয়া চান।


সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সদস্য থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল। তবে এবারই দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।


আজই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই

জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই