`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন সময়সূচি প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হয় এবং পরে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হতে পারে। পূর্ণাঙ্গ সময়সূচি দ্রুত প্রকাশ করা হবে।


এদিকে, গত ১৩ জুলাই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে বৈরী আবহাওয়ার মধ্যেই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারণে যেসব পরীক্ষার্থী ওই পরীক্ষাগুলোতে অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হবে। এজন্য পরীক্ষার্থীদের নিবন্ধন করতে হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরে জানানো হবে। পুনঃপরীক্ষা চট্টগ্রাম বোর্ডের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ সীমান্তে বন্যাকবলিত ২০০ পরিবারের বিজিবির ত্রাণ সহায়তা

টেকনাফ সীমান্তে বন্যাকবলিত ২০০ পরিবারের বিজিবির ত্রাণ সহায়তা