`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারসহ ১৫ জেলায় ঝড়ের শঙ্কা, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
কক্সবাজারসহ ১৫ জেলায় ঝড়ের শঙ্কা, সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বিশেষ করে কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় কক্সবাজারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারসহ সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সংকেত বহাল রয়েছে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরেও।


আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল সাড়ে ২টা থেকে রাত ১টার মধ্যে কক্সবাজার ছাড়াও খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরের নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা