`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এইচএসসি পরীক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
এইচএসসি পরীক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে বগুড়াতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সায়েন্স ল্যাব মোড়ের মিরপুর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় তারা ‘দফা এক, দাবি এক- শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘আপস না, সংগ্রাম- সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন হয়েছে। তিনি বলেন, পরীক্ষায় ব্যর্থ হলে এর দায়ভার শিক্ষামন্ত্রী নেবেন না।

ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি, কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছে, আবার অনেকের প্রবেশপত্রও বৃষ্টিতে নষ্ট হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় না নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

অন্যদিকে একই দাবিতে বগুড়ায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সাতমাথা এলাকা থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবি জানিয়ে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ