`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতিদিন স্মার্টফোন চার্জে মাসে কত বাড়ে বিদ্যুৎ বিল?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
প্রতিদিন স্মার্টফোন চার্জে মাসে কত বাড়ে বিদ্যুৎ বিল? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অফিসের কাজ, অনলাইন লেনদেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও দেখা এবং বিনোদনসহ দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান প্রযুক্তি নির্ভর হাতিয়ার। তাই প্রতিদিন ফোন চার্জ দেওয়া প্রায় সবার নিয়মিত অভ্যাস। তবে অনেকেরই প্রশ্ন, প্রতিদিন একটি স্মার্টফোন চার্জ করলে মাসিক বিদ্যুৎ বিল কতটা বাড়ে?


বিশেষজ্ঞদের মতে, একটি স্মার্টফোন চার্জ করতে সাধারণত খুব অল্প পরিমাণ বিদ্যুৎ লাগে। ফলে প্রতিদিন চার্জ দিলেও মাসিক বিদ্যুৎ বিলে এর প্রভাব অত্যন্ত সামান্য।


ফোন চার্জ করার পর চার্জার সকেটে লাগানো অবস্থায় থাকলেও কিছু বিদ্যুৎ খরচ হয়। একে ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বা ‘ভ্যাম্পায়ার পাওয়ার’ বলা হয়। এ সময় চার্জারের ভেতরের সার্কিট সক্রিয় থাকে এবং খুব অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে।


সাধারণভাবে একটি ভালো মানের মোবাইল চার্জার স্ট্যান্ডবাই অবস্থায় প্রায় ০.১ থেকে ০.৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। উদাহরণ হিসেবে, একটি চার্জার যদি ০.৩ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এবং পুরো মাস ধরে সকেটে লাগানো থাকে, তাহলে মোট বিদ্যুৎ খরচ হবে প্রায় ০.২১৬ কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট)। বাংলাদেশের সাধারণ আবাসিক বিদ্যুতের দরে এর খরচ প্রায় ১ থেকে ২ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।


অন্যদিকে একটি স্মার্টফোনের ব্যাটারি সাধারণত ১৫ থেকে ২৫ ওয়াট-ঘণ্টা ক্ষমতার হয়ে থাকে। প্রতিদিন একবার পূর্ণ চার্জ করলে মাসে মোট বিদ্যুৎ খরচ হয় আনুমানিক ০.৫ থেকে ০.৮ ইউনিট, যার খরচ সাধারণত কয়েক টাকার বেশি নয়। অর্থাৎ একটি ফোন প্রতিদিন চার্জ করার কারণে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বাড়ে না।


তবে বাড়িতে যদি একাধিক চার্জার, টেলিভিশন, সেট-টপ বক্স, ওয়াই-ফাই রাউটার, মাইক্রোওভেন বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র সবসময় স্ট্যান্ডবাই মোডে থাকে, তাহলে তাদের সম্মিলিত বিদ্যুৎ খরচ বছরে বেশ কিছু ইউনিটে পৌঁছাতে পারে।


বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নিম্নমানের বা নকল চার্জার দীর্ঘ সময় সকেটে লাগানো থাকলে অতিরিক্ত গরম হয়ে শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে পুরোনো বৈদ্যুতিক সংযোগ বা ত্রুটিপূর্ণ সকেট থাকলে ঝুঁকি আরও বাড়ে।


বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ফোন চার্জ হয়ে গেলে চার্জারটি সকেট থেকে খুলে রাখা ভালো। এতে সামান্য বিদ্যুৎ সাশ্রয় হয়, নিরাপত্তা ঝুঁকি কমে এবং চার্জারের আয়ুও কিছুটা বাড়তে পারে। ছোট এই অভ্যাস দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সাজ্জাদ গ্রেপ্তার

কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী সাজ্জাদ গ্রেপ্তার