`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাতে বারবার প্রস্রাবে ঘুম ভাঙছে প্রোস্টেট সমস্যার লক্ষণ নয়তো

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
রাতে বারবার প্রস্রাবে ঘুম ভাঙছে প্রোস্টেট সমস্যার লক্ষণ নয়তো ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাতে বারবার প্রস্রাবের বেগে ঘুম ভেঙে গেলে বিষয়টি বয়সের স্বাভাবিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় নকচুরিয়া। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি বড় হয়ে যাওয়া প্রোস্টেট বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া (বিপিএইচ)-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।


প্রোস্টেট বড় হলে মূত্রনালিতে চাপ তৈরি হয়। এতে মূত্রথলি পুরোপুরি খালি হতে না পারায় ঘন ঘন প্রস্রাবের বেগ তৈরি হতে পারে।


প্রোস্টেট সমস্যার ছয়টি সাধারণ লক্ষণ হলো—প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া, প্রস্রাব শুরু হতে সময় লাগা, প্রস্রাবের ধারা থেমে থেমে আসা, প্রস্রাবের সময় চাপ দিতে হওয়া, প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা ঝরা এবং মূত্রথলি পুরোপুরি খালি না হওয়ার অনুভূতি।


তবে রাতে বারবার প্রস্রাব হলেই যে প্রোস্টেটের সমস্যা হয়েছে, তা নয়। অতিরিক্ত পানি পান, চা-কফি বা ক্যাফেইন, অ্যালকোহল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ডায়াবেটিস, অতিসক্রিয় মূত্রথলি, কিছু ওষুধ এবং ঘুমের সমস্যাও এর কারণ হতে পারে।


তাই নিয়মিত রাতে একাধিকবার ঘুম ভেঙে প্রস্রাব করতে হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রয়োজন হলে চিকিৎসক ইউরিন ও রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, ইউরিন ফ্লো পরীক্ষা এবং প্রোস্টেট মূল্যায়নের পর কারণ অনুযায়ী চিকিৎসা দিতে পারেন।


সূত্র: হিন্দুস্তান টাইমস


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ মিশরের

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ মিশরের