`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শাহজালাল মাজারের দানবক্সে ৮৮ লাখ ৯৩ হাজার টাকা, সোনা ও বৈদেশিক মুদ্রা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
শাহজালাল মাজারের দানবক্সে ৮৮ লাখ ৯৩ হাজার টাকা, সোনা ও বৈদেশিক মুদ্রা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সে এক মাসে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি সোনা এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলগালা অবস্থায় থাকা তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলার পর দিনভর টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করা হয়। সন্ধ্যা ৬টার দিকে গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য জানান।


তিনি বলেন, পাঁচটি দানবাক্স ও তিনটি ডেগ থেকে নগদ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা এবং ১ ভরি ৯ আনা ২ রতি সোনা পাওয়া গেছে।


পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের মুদ্রা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।


এর আগে গত ১৫ আগস্ট দানবাক্স ও ডেগ খুলে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। ১১ জুলাই পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। আর ২২ জুন পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক